পোস্টগুলি

অক্টোবরের মধ্যেই বাজারে আসবে করোনার ভ্যাকসিন, এবার দাবি মার্কিন সংস্থার!

ছবি
  সারজম পত্রিকা ডিজিটাল ডেস্ক:  ব্রিটেনের অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার টিকার ট্রায়াল রিপোর্টের পর এবার ফাইজার (Pfizer Inc) টিকার ট্রায়ালের রিপোর্ট সামনে এসেছে। জানা যাচ্ছে, সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকলেও প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় ফাইজারের টিকার স্কোরকার্ড ভালই। মার্কিন ওষুধপ্রস্তুতকারক সংস্থা মর্ডানার পরপরই ফাইজার টিকার কাজে নেমেছিল। এবং জুলাইয়ের শেষ সপ্তাহে সকলকে চমকে দিয়ে তারা জানিয়েছিল তৃতীয় বা অন্তিম পর্যায়ে প্রায় ৩০ হাজার স্বেচ্ছাসেবীর উপর টিকাকরণের কাজ করার কথা ভাবা হয়েছে। কাজও সেই মতো শুরু হয়েছে। বিশেষজ্ঞদের আশা, সব ঠিক থাকলে আগামী বাজারে টিকা নিয়ে হাজির হবে ফাইজার। জার্মান বায়োটেকনোলজি সংস্থা বায়োএনটেকের (BioNTech SE) সঙ্গে যৌথ উদ্যোগে মর্ডানার মতো আরএনএ (রাইবোনিউক্লিক অ্যাসিড) টেকনোলজিতে ভ্যাকসিন ক্যানডিডেট ডিজাইন করেছে ফাইজার। মডার্নার দুই ডোজ টিকার দাম হাজার খানেক টাকা। সে জায়গায় অক্সফোর্ড টিকা দেবে ২২৫ টাকায়। ভারতের কোভ্যাক্সিনের দাম ১০০ টাকার কম হবে বলেই ধারণা। যদিও ফাইজারের টিকার দাম কত হবে, তা স্পষ্ট নয়। তবে, ট্রাম্পের সরকার ইতিমধ্য...

'সুশান্তের মৃত্যুর আগের রাত থেকেই নাকি অন্ধকার ছিল ফ্ল্যাট', এবার চাঞ্চল্যকর দাবি!

ছবি
সারজম পত্রিকা  বিনোদন ডেস্ক:   সুশান্ত  সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করছে সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশে এই মৃত্যুমামলার তদন্ত কেন্দ্রীয় গোয়েন্দারা হাতে পাওয়ার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এমন প্রতি মিনিটের খবর এই তদন্তে নয়া মাত্রা যোগ করে দিচ্ছে। শনিবার সকালেই সামনে আসে যে, মুম্বই পুলিশের তাড়া খেয়ে সুশান্তের ময়নাতদন্ত অত্যন্ত তাড়াহুড়ো করে সেরেছিলেন ডাক্তার। এবার সামনে এসেছে সুশান্ত সিং রাজপুতের প্রতিবেশীর বক্তব্য। তাঁর দাবি, বান্দ্রার মঁ ব্লা-তে অসময়ে অভিনেতার ফ্ল্যাটের আলো নেভানো ছিল। গত ১৪ জুন বান্দ্রার বিলাসবহুল ডুপ্লে থেকে উদ্ধার করা হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ। তারপর দু'মাসেরও বেশি কেটে গিয়েছে। কিন্তু রহস্যমৃত্য়ুর কিনারা হয়নি। ময়নাতদন্ত রিপোর্টে এই ঘটনাকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু সুশান্তের পরিবার ও ভক্তদের দাবি এটা পরিকল্পিত খুন। কেন্দ্রীয় গোয়েন্দারা এই ঘটনার তদন্ত শুরু করার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর ঘটনা সামনে আসতে শুরু করেছে। খুন ও আত্মহত্য়া বিতর্কের মাঝেই সুশান্ত মৃত্য়ু মামলায় রহস্য বাড়াল এক চাবিওয়ালার চাঞ্চল্য়কর...

Covid-19 ভারতে জোড়া নজির: সংক্রমণ ছাড়াল ৩০ লক্ষ, দিনে রেকর্ড ১০ লক্ষ করোনা টেস্ট!

ছবি
সারজম পত্রিকা   ডিজিটাল ডেস্ক:   দেশে এক দিনে ১০ লক্ষ করোনা টেস্ট করেছে। মাইলস্টোন হিসেবে যার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। ভারতে যা পরিকাঠামো তাতে দিন কয়েক আগেও ভাবা যায়নি দিনে ১০ লক্ষ নমুনার কোভিড টেস্ট সম্ভব। কিন্তু, ভারত সেই মাইলস্টোন অবশেষে ছুঁতে পেরেছে। লক্ষ্য ছিল, অগস্টের শেষে এই লক্ষ্যে পৌঁছনো। হাত আট দিন বাকি থাকতেই দৈনিক ১০ লক্ষ টেস্টের গণ্ডি ভারত অতিক্রম করেছে। এই লক্ষ্য ছোঁওয়ার পাশাপাশি  আক্রান্তের সংখ্যা শনিবার ৩০ লক্ষের গণ্ডি অতিক্রম করেছে। করোনা লাইভ ট্র্যাকার ওয়ার্ল্ডোমিটার ছাড়াও covid19india.org-এর রিপোর্টে দাবি করা হয়েছে ভারত শনিবারই ৩০ লক্ষের গণ্ডি ছাড়িয়েছে। ওয়ার্ল্ডোমিটার জানাচ্ছে, শনিবার রাত পর্যন্ত ভারতে কোভিড আক্রান্ত ৩০ লক্ষ ৩৮ হাজার ১৩ জন। এর মধ্যে শেষ ২৪ ঘণ্টায় ৬৪ হাজার ৬৪৫টি পজিটিভ কেস ধরা পড়ে। গোটা দেশে করোনায় মৃত্যু বেড়ে হয়েছে ৫৬ হাজার ৭৯২। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় কোভিডে মারা গিয়েছেন ৮৬৪ জন। অন্য দিকে, ভারতে কোভিড পজিটিভ বেড়ে হয়েছে ৩০ লক্ষ ২৬ হাজার ৮০৬। মৃত্যু হয়েছে ৫৬ হাজার ৬৪৮ জনের। তবে, সরকারি ভাবে রিপোর্টের জন্য রবিবার সকাল পর্যন্ত অপেক...